GPF Information – GPF Balance Check

GPF Information বা GPF Balance Check করতে চাচ্ছেন? অনলাইনে এনআইডি কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে খুব সহজেই জিপিএফ ব্যালেন্স চেক করতে পারবেন। বিস্তারিত পদ্ধতি জানতে পারবেন এখানে।

GPF Information Check করতে যা যা প্রয়োজন

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করতে বেশ কিছু তথ্য প্রয়োজন হবে। এগুলো নিম্নবর্ণিত —

  • এনআইডি কার্ডের ১৭ ডিজিট বা ১০ ডিজিটের নাম্বার।
  • জিপিএফ হিসেবে সংযুক্ত মোবাইল নাম্বার।
  • মোবাইল ফোনে আসা ওটিপি কোড।
  • কোন অর্থবছরের জিপিএফ হিসাব দেখতে চান সেটি।

এই তথ্যগুলো থাকলে খুব সহজেই GPF Balance Online Check করতে পারবেন। আপনার ফোন বা কম্পিউটার থেকে চেক করার জন্য নিচে দেখানো পদ্ধতি অনুসরণ করুন।

GPF Balance Check

জিপিএফ ব্যালেন্স চেক করতে https://www.cafopfm.gov.bd/ এই ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, নিচের দিকে স্ক্রোল করে GPF Information সেকশনে Click Here বাটনে ট্যাপ করুন। পপআপ আসলে প্রথম ঘরে আপনার ১৭/১০ ডিজিটের এনআইডি নাম্বার লিখুন। দ্বিতীয় ঘরে মোবাইল নাম্বার লিখুন এবং Submit বাটনে ক্লিক করুন।

Submit বাটনে ক্লিক করলে আপনার দেয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে। কোডটি ফাঁকা ঘরে লিখে আবারও Submit বাটনে ক্লিক করুন। তাহলে নতুন একটি পেজ আসবে। এখানে, কোন অর্থবছরের জিপিএফ হিসাব দেখতে চাচ্ছেন সেটি ড্রপ-ডাউন মেনু থেকে সিলেক্ট করুন এবং GO বাটনে ক্লিক করুন।

তাহলে উক্ত অর্থবছরের আপনার জিপিএফ হিসাবের তথ্য পিডিএফ ফাইলে দেখতে পারবেন যেটি অনলাইনে দেখার পাশাপাশি চাইলে মোবাইল/কম্পিউটারে ডাউনলোড কিংবা প্রিন্ট করে নিতে পারবেন।

বিস্তারিত পদ্ধতি

নিচে ছবিসহ বিস্তারিত পদ্ধতি ধাপে ধাপে দেখানো হয়েছে।

GPF Information Balance Check 2026

জিপিএফ ব্যালেন্স চেক করতে উপরে যেসব তথ্য প্রয়োজন হবে বলা হয়েছে, সেসব তথ্য সঙ্গে থাকলে নিচে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করে আপনার জিপিএফ হিসাব যাচাই করতে পারবেন।

ধাপ ১ – সরকারি ওয়েবসাইট ভিজিট করুন

GPF Balance Check করতে Pension and Fund Management ওয়েবসাইট ভিজিট করতে হবে। গুগলে gpf লিখে সার্চ করে প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন অথবা https://www.cafopfm.gov.bd/ এই লিংকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইট ভিজিট করতে পারবেন।

ধাপ ২ – GPF Information সেকশন খুঁজুন

ওয়েবসাইট ভিজিট করার পর নিচের দিকে স্ক্রোল করতে হবে। স্ক্রোল করার পর নিচে সংযুক্ত ছবির মতো GPF Information একটি সেকশন দেখতে পাবেন। সেখানে নিচের দিকে Click Here বাটনে ক্লিক করুন।

GPF Balance Check

ধাপ ৩ – GPF Information পূরণ করুন

Click Here বাটনে ক্লিক করলে একটি পপআপ আসবে। এখানে দুইটি ফাঁকা ঘর দেখতে পারবেন। প্রথম ফাঁকা ঘরে আপনার ১৭ ডিজিটের এনআইডি নাম্বার বা ১০ ডিজিটের স্মার্ট এনআইডি নাম্বার লিখুন। অর্থাৎ, আপনার এনআইডি নাম্বার ১০ ডিজিট হোক বা ১৭ ডিজিট, সেটি এখানে লিখুন।

দ্বিতীয় ফাঁকা ঘরে আপনার জিপিএফ হিসাবের সাথে সংযুক্ত ফোন নাম্বারটি লিখুন এবং নিচের Submit বাটনে ক্লিক করুন।

GPF Information Balance Check
GPF Information Balance Check
মনে রাখবেন

অবশ্যই আপনার জিপিএফ হিসাবে যে ফোন নাম্বারটি দেয়া রয়েছে, সেটি দিতে হবে।

ধাপ ৪ – ওটিপি ভেরিফিকেশন

যে ফোন নাম্বারটি দিয়েছেন, সেটিতে একটি ওটিপি কোড আসবে। কোডটি ফাঁকা ঘরে লিখতে হবে। অতঃপর, Submit বাটনে ক্লিক করুন।

GPF Information Online

ধাপ ৫ – অর্থবছর নির্ধারণ

Submit বাটনে ক্লিক করা মাত্র একটি নতুন পেজে নিয়ে আসবে। এখানে, GPF ACCOUNT SLIP লেখার নিচে একটি ড্রপ-ডাউন মেনু দেখতে পারবেন। মেনুতে ক্লিক করে যে অর্থবছরের জিপিএফ একাউন্ট ব্যালেন্স স্লিপ চেক করতে চাচ্ছেন, সেটি সিলেক্ট করুন।

GPF ACCOUNT INFORMATION SLIP FISCAL YEAR সিলেক্ট করার পর GO বাটনে ক্লিক করুন।

জিপিএফ ব্যালেন্স চেক

GO বাটনে ক্লিক করা মাত্র একটি নতুন পেজে নিয়ে যাবে। সেখানে আপনার সিলেক্ট করা অর্থবছরের আপনার জিপিএফ হিসাবের তথ্য একটি পিডিএফ ফাইলে দেয়া থাকবে। এখান থেকে চাইলে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন বা প্রিন্ট করে নিতে পারবেন।

GPF Information Check

উপরে দেখানো এই পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই যেকোনো জিপিএফ হিসাবের তথ্য জানা থাকলে উক্ত জিপিএফ হিসাবের ব্যালেন্স চেক করতে পারবেন।

অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম

অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম ইতোমধ্যে উপরে ধাপে ধাপে দেখানো হয়েছে। এরপরেও বুঝতে অসুবিধা হলে নিচে সংযুক্ত তালিকাটি দেখে সে অনুযায়ী কাজ করলে জিপিএফ হিসাব অনলাইনে দেখতে পারবেন।

  • প্রথমেই ভিজিট করুন https://www.cafopfm.gov.bd/ ওয়েবসাইট।
  • নিচের দিকে স্ক্রোল করে GPF Information সেকশনে Click Here বাটনে ট্যাপ করুন।
  • পপআপ আসলে প্রথম ঘরে NID Number এবং দ্বিতীয় ঘরে Phone Number লিখুন।
  • অতঃপর, Submit বাটনে ক্লিক করুন এবং ফোনে ওটিপি আসলে সেটি ফাঁকা ঘরে লিখে Submit বাটনে ক্লিক করুন।
  • নতুন পেজে নিয়ে আসলে Fiscal Year/অর্থবছর সিলেক্ট করুন এবং GO বাটনে ক্লিক করুন।
  • আপনার নির্ধারণ করা অর্থবছরের জিপিএফ হিসাব দেখতে পারবেন এবং চাইলে এটি ডাউনলোড বা প্রিন্ট করে নিতে পারবেন।

অনলাইনে GPF Information Check করার পদ্ধতিটি বুঝতে অসুবিধা হলে নিচে সংযুক্ত ভিডিওটি দেখুন।

এসএমএস এর মাধ্যমে জিপিএফ ব্যালেন্স চেক

এসএমএস এর মাধ্যমে সাধারণত জিপিএফ ব্যালেন্স যাচাই করা যায়না। কারণ, জিপিএফ হিসাবের তথ্য যাচাই করতে হলে অর্থবছর নির্ধারণ করতে হয়। এছাড়া, জিপিএফ হিসাবের তথ্য পিডিএফ ফাইলে প্রদান করা হয়।

তাই, জিপিএফ হিসাবের তথ্য যাচাই করতে চাইলে অবশ্যই সেটি অনলাইনে করতে হবে। অনলাইনে জিপিএফ হিসাবের তথ্য দেখতে https://www.cafopfm.gov.bd/ ওয়েবসাইট ভিজিট করে NID Number এবং ফোন নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই করতে হবে।

এছাড়া, আপনি চাইলে আপনার ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করেও আপনার জিপিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।

জিপিএফ কী?

সরকারি চাকরিজীবীদের জন্য জিপিএফ অনেকটা ব্যাংকের ডিপিএস-এর মতোই একটা জিনিস। তবে এটা সবার জন্য বাধ্যতামূলক।

নিয়ম হলো, প্রতি মাসে আপনার যে মূল বেতন, তার অন্তত ৫ ভাগ থেকে শুরু করে সর্বোচ্চ ২৫ ভাগ পর্যন্ত এই তহবিলে জমা রাখতে পারবেন। আপনাকে নিজে গিয়ে জমা দিতে হবে না, iBAS++ সফটওয়্যার আপনার বেতন থেকে ওই টাকাটা নিজে নিজেই কেটে সরকারি কোষাগারে জমা করে দেবে।

এই জমানো টাকার সবচেয়ে ভালো দিক হলো, সরকার এর ওপর ১৩ শতাংশ হারে চক্রবৃদ্ধি মুনাফা বা লাভ দেয়। ফলে চাকরি শেষে এটা বেশ বড় একটা অঙ্কে দাঁড়ায়। সাধারণত, চাকরিরত অবস্থায় ৫২ বছর বয়স না হওয়া পর্যন্ত এই টাকা পুরোপুরি তোলা যায় না।

তবে, আপনার যদি খুব দরকার হয়, তাহলে এই তহবিল থেকে ধার নিতে পারবেন। পরে অল্প কিছু সুদসহ কিস্তিতে সেই টাকা শোধ করতে হয়। আর বয়স ৫২ পার হয়ে গেলে ধার নিয়ে আর ফেরত না দিলেও চলে। সব মিলিয়ে, চাকরি শেষে অবসরের জীবনে এই জমানো টাকাটা বেশ ভালো একটা আর্থিক ভরসা হিসেবে কাজ করে।

জিপিএফ-এ লাভের হিসাব কেমন?

বর্তমানে জিপিএফ-এর লাভের হারটা ধাপে ধাপে ঠিক করা হয়। তহবিলে জমানো টাকার পরিমাণের ওপর ভিত্তি করে লাভের হার একটু বদলায়।

  • আপনার জমানো টাকা যদি ১৫ লক্ষ পর্যন্ত হয়, তবে আপনি ১৩ শতাংশ হারেই লাভ পাবেন।
  • জমানো টাকা ১৫ লক্ষের বেশি কিন্তু ৩০ লক্ষ পর্যন্ত হলে, লাভের হার হবে ১২ শতাংশ।
  • আর জমানো টাকা ৩০ লক্ষের বেশি হয়ে গেলে, লাভের হার হবে ১১ শতাংশ।
gpf interest rate

অর্থাৎ, মোট তিনটি ধাপে এই লাভের হিসাব করা হয়।

এখন তো আর জিপিএফ-এর হিসাব জানতে অফিসে দৌড়াদৌড়ি করতে হয় না। নিজের স্মার্টফোন দিয়েই অনলাইনে খুব সহজে জিপিএফ স্লিপ বা হিসাব দেখে নেওয়া যায়। আর যেহেতু পুরো ব্যাপারটা স্বয়ংক্রিয়ভাবে হয়, তাই এখানে হিসাব ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই নেই।